Tuesday, 2 November 2010

অ্যাডামের সেতু

মাঝে মাঝে মনে হয় এইতো জীবন, কি সুন্দর বেঁচে থাকা !
বিষয়ের অন্তর্চক্ষু দিয়ে দেখি অর্থ, কীর্তি, যশ।
মন্দ নয় নেহায়েত; এই প্রাপ্তি ।
তবু কেন এক ‘বিপন্ন বিস্ময়
অন্তর্গত রক্তের ভেতর খেলা করে’?
এযেন লাশ কাটা ঘরের সেই মানুষটি
‘মরিবার হলো তার সাধ’।
তবে কি এ জীবন নয়
অন্যকোন জীবন চেয়েছিলাম?
জীবনের অর্থ খুঁজে খুঁজে বেঁচে থাকি
এক একটা দিন-মাস-বছর।
এ ভাবেই একদিন...
দেখা হয়ে যাবে তার সাথে।
বলবে কি “তুহুঁ মম শ্যাম সমান”?
মম শ্যামের সেই সুবর্ণদ্বীপের পথে এ যেন সমূদ্র বন্ধন,
অ্যাডামের সেতু।

1 comment:

মোহাম্মদ জহিরুল ইসলাম said...

জীবনের অর্থ কোন অভিধানে খোজ? কোরানের অভিধানে খোজ হে বত্স!!!
আদমের সেতু নয় - এযে পুলসেরাত